ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সঙ্গে এমপি প্রার্থী আজাদের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ১১ ডিসেম্বর রাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, হাজী দিদার পাশা, যুগ্মসাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সদস্য সাংবাদিক আজিজুর রহমান ডল, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদকি কবি রাজন্য রুহানি, সহ-সভাপতি মোখলেছুর রহমান লিখন, জাহাঙ্গীর আলম, সিনিয়র সদস্য আব্দুল আজিজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় জামালপুর সদর আসনে আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, সমৃদ্ধ স্মার্ট জামালপুর গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই আসনে মনোনীত করেছেন। একটি স্মার্ট জামালপুর জেলা হিসেবে যা যা করার দরকার আপনাদের সাথে নিয়েই আমি এই কাজটি করবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এসময় তিনি জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সঙ্গে এমপি প্রার্থী আজাদের মতবিনিময়

আপডেট সময় ০৮:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩