ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ২৬৩টি যানবাহনে আগুন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত : ফায়ার সার্ভিস

বাংলারচিঠিডটকম ডেস্ক :

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন ও স্থাপনায় ২৬৭টি অগ্নিসংযোগের খবর দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার ৮ ডিসেম্বর এক ক্ষুদে বার্তায় জাতীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত অগ্নিকাণ্ডে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন লাগানোর খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ও ১০ জন কর্মী কাজ করে।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে, ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৬টি অন্যান্য গাড়ি।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীসহ বিভিন্ন স্থানে ২৬৩টি যানবাহনে আগুন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত : ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৫:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩