ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

শেরপুরে নবজাতকের লাশ উদ্ধার

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে পরিত্যক্ত স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, ৩ ডিসেম্বর দুপুরে হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিচ তলার পাশে পরিত্যক্ত স্থানে একটি নবজাতকের লাশ দেখতে পান হাসপাতালের আরএমও ডা. অমিও জ্যোতিসহ স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ওইসময় লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি টর্চ লাইট ছিল।

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, মহিলা ওয়ার্ডে কোনো ডেলিভারি করা হয় না। ডেলিভারী ওয়ার্ড আলাদা। তবে কে বা কারা রাতে এই নবজাতকের লাশ এখানে ফেলে গেছে।

শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান বলেন, কুকুর বা শেয়ালে নবজাতকের মুখের একটি অংশ খেয়েছে। ওই নবজাতক কন্যার লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি গ্যাস লাইট ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩