ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

মেক্সিকোতে ৩ সাংবাদিক গুলিবিদ্ধ

বাংলারচিঠিডটকম ডেস্ক :

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সহিংসতাপূর্ণ গুয়েরেরো রাজ্যে ২৮ নভেম্বর তিন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তারা অ্যাসাইনমেন্ট থেকে ফেরার সময় হামলার শিকার হন। কর্মকর্তরা এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, তারা রাজ্যের রাজধানী চিল্পানসিঙ্গোতে একটি হত্যাকাণ্ডের রির্পোট সংগ্রহ করতে গিয়েছিলেন। দুপুরের দিকে তারা গুলিবিদ্ধ হন। হামলাকারীরা একটি মটরসাইকেলে করে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়।

প্রসিকিউটররা জানান, এই তিন সাংবাদিকর পিঠ, বাহু এবং ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের নাম জেসাস অ্যান্তোনিও দে লা ক্রুজ, অস্কার গুয়েরা এবং ভিক্টর মাতেও ফ্রান্সিসকো।

মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) জানায়, বর্তমানে তিনজনেরই অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরএসএফ সোস্যাল মিডিয়া এক্সে দেওয়া বার্তায় বলেছে, ‘আরএসএফ এই তিন সাংবাদিকের ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।’ আরএসএফ জানায়, এই তিন সাংবাদিক স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে রাজনৈতি ও অপরাধের রিপোর্ট করে থাকেন।

খবরে বলা হয়, আরো তিন জন সাংবাদিককে অপহরণ করার এক সপ্তাহ পর এই হামলার ঘটনা ঘটলো।

আরএসএফ জানায়, সাংবাদিকতা পেশার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম একটি দেশ হিসেবে মেক্সিকোকে বিবেচনা করা হয়ে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

মেক্সিকোতে ৩ সাংবাদিক গুলিবিদ্ধ

আপডেট সময় ০১:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩