ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

হাটে হাঁড়ি ভেঙে দিলেন বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার তামীম

দলিল লেখকদের অনিয়ম নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মো. তামীম।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে দলিল লেখক সমিতির নামে চাঁদা আদায় বন্ধে কঠোর বার্তা দিয়েছেন সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মো. তামীম।

৯ নভেম্বর দুপুর ২টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলিল লেখকদের নিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তিনি।

তিনি সাংবাদিকদের মতবিনিময়কালে জানান, আমার নাম ভাঙিয়ে ও দলিল লেখক সমিতির নামে জমির রেজিস্ট্রি করতে আসা ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

দলিল লেখক সমিতির চাঁদা আদায়ের নামে দাতা-গ্রহিতাদের হয়রানি করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মো. তামীম আরও বলেন, দলিল লেখকরা পারিশ্রমিক বাবদ দলিলের প্রতি পাতার জন্য ১৫ টাকা নিতে পারবেন। আর দলিলের সরকারি ফি অবশ্যই ব্যাংক পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করবেন।

কোন দলিল লেখক সরকারি ফি এর বাইরে সাব রেজিস্ট্রার বা দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত ফি নিলে সেই দলিল লেখকের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাব রেজিস্ট্রারের এই ঘোষণার পর থেকে দলিল লেখকদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

দলিল লেখকদের অনিয়ম বন্ধে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

১৫ অক্টোবর আব্দুর রহমান মো. তামীম বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার পদে যোগদান করে দলিল লেখক সহ সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি ঘোষণা করেন।

তিনি দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে জমির ক্রেতা-বিক্রেতাদের সচেতন ও সজাগ হওয়ার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাটে হাঁড়ি ভেঙে দিলেন বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার তামীম

আপডেট সময় ০৫:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩