ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাইপাস শিকারিকান্দায় ৬ নভেম্বর রাতে বাস- পিকআপ-সিএনজির ত্রিমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এদের মধ্যে গুরুতর ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি পুলিশ জানায়।

রাত সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ নিশ্চিত করে জানান, ঢাকা থেকে শেরপুরগামী দ্রুতগতির একটি বাস রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস সংলগ্ন শিকারিকান্দা এলাকায় অভারটেক করার সময় একটি পিকআপভ্যান ও সিএনজিকে পিছন থেকে ধাক্কা দেয়।

এসময় পিকআপভ্যানটি মহাসড়কের পাশে উল্টে যায় এবং বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে রোড ডিভাইডারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন মারা যায়।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে কোতায়ালী পুলিশ জানায়।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

আপডেট সময় ০৫:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩