ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

গাজা এখন হাজারো শিশুর কবরস্থান : জাতিসংঘ

বাংলারচিঠিডটকম ডেস্ক :

গাজা উপত্যকা এখন হাজার হাজার শিশুর কবরস্থানে পরিণত হয়েছে।

জাতিসংঘ ৩১ অক্টোবর এ কথা বলেছে। একইসঙ্গে সংস্থাটি আশংকা করছে গাজার আরো অনেক শিশু পানিশূন্যতায় মারা যাবে।

এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের অব্যাহত হামলায় সাড়ে আট হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার এক বিবৃতিতে বলেছেন, আমাদের ভয়ানক ভয় যে কথিত সংখ্যায় শিশু নিহত হয়েছে তা কয়েক ডজন, তারপর শত শত এবং শেষ পর্যন্ত হাজার হাজারে পরিণত হয়েছে মাত্র এক পক্ষকালের মধ্যেই।

তিনি আরো বলেন, এ সংখ্যা আতঙ্কজনক। বোমা হামলায় ৩,৪৫০ এরও বেশি শিশু প্রাণ হারিয়েছে। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে।

মুখপাত্র বলেন, গাজা হাজারো শিশুর কবরস্থানে পরিণত হয়েছে। এটি অন্য সবার জন্যে জীবন্ত নরক।

তিনি আরো বলেন, এছাড়া ১০ লাখেরও বেশি শিশু বিশুদ্ধ পানির অভাবে ভুগছে।

ইউনিসেফ অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এছাড়া গাজায় প্রবেশের সকল পথ খুলে দেয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এলডার বলেন, যদি যুদ্ধবিরতি না হয়, পানি দেয়া না হয়, ঔষধ এবং অপহৃত শিশুদের মুক্তি দেয়া না হয়? তাহলে আমরা নিষ্পাপ শিশুদের আরো ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেবো।

তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলেছেন, গাজায় হামলা শুরুর পর ৯৪০ শিশু নিখোঁজ রয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনী গ্রুপ হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েল গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

গাজা এখন হাজারো শিশুর কবরস্থান : জাতিসংঘ

আপডেট সময় ০২:০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩