ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৬ কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলারচিঠিডটকম

গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে পূর্বের দায়ের করা নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের ৬ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশ ২৯ অক্টোবর রাতে বগারচর ইউনিয়ন, নিলাখিয়া ও বকশীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। ৩০ অক্টোবর সকাল ১০টায় গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ পৌর এলাকার মোদক পাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে সুরুজ্জামান বাবু (৩৫), বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মন্ডলবাড়ির আমেদ আলীর ছেলে শহিদ আলী (৪২), একই গ্রামের ছামির উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন, দক্ষিণ বগারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে শেখ ফরিদ (৩৫), উত্তর সারমারা গ্রামের সুরুজ্জামানের ছেলে মাসুদ রানা (২৬) ও নিলাখিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে কাশেম মিয়া (৩৮)।

অপরদিকে বকশীগঞ্জ চরকাউরিয়া সীমারপাড় এলাকায় ২৯ অক্টোবর সন্ধ্যায় ৩০০ গ্রাম গাঁজা বিক্রির সময় মা নাসিমা বেগম (৪০) ও তার ছেলে নাজমুল হককে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে। ৩০ অক্টোবর সকালে সকল আসামিকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৬ কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩