ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

বকশীগঞ্জে কৃষি প্রণোদনা হিসেবে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, চিনা বাদাম, মসুর, মুগ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২৩ অক্টোবর দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসানসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, বকশীগঞ্জ উপজেলার ৮ হাজার ৭০০ জন কৃষককে প্রকারভেদে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, পেঁয়াজ, মুসর, মুগ বীজ ও সার বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক

বকশীগঞ্জে কৃষি প্রণোদনা হিসেবে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ০৬:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩