ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

মেলান্দহে ওসির প্রচেষ্টায় সকল পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আয়তায়

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বক্ষণিক নজরদারির স্বার্থে মণ্ডপকেন্দ্রিক স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরাও।

উপজেলার দুইটি পৌরাসভা ও এগারোটি ইউনিয়ন মিলে ২২টি মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন।

২০ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দেবী দুর্গার আগমনের মধ্যে দিয়ে শুরু সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২৪ আক্টোবর দশমীতে দুর্গাদেবীর বির্সজনের মাধ্যমে শেষ হবে উৎসবের। শারদীয় দুর্গাপূজা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির চেতনাকে ধারণ করে এ উৎসব বিকশিত হয়।

এবছর উপজেলার ২২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকটি মণ্ডপেই ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ প্রসাশন সব সময় সিসি ক্যামেরা দ্বারা মণ্ডপের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রতিটি পূজা মণ্ডপের জন্য সার্বক্ষণিক একজন পুলিশ, ৮ জন আনসার সদস্য ও পুলিশের মোবাইল ফোর্স নিয়োজিত রয়েছে।

বারইপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের দায়িত্বে থাকা আনসার সদস্য জিয়াউল হক জানান, থানা থেকে প্রতিনিয়ত সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ পরিদর্শন করেন। মাঝে মধ্যেই তারা সিসি ক্যামেরায় কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন।

সাহাজাতপুর নব জাগরণ পূজা মণ্ডপের ভারপ্রাপ্ত সভাপতি নিখিল চন্দ্র অধিকারী জানান, থানা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি এখানকার সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, উপজেলার প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। দুর্গাপূজার জন্য প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

মেলান্দহে ওসির প্রচেষ্টায় সকল পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আয়তায়

আপডেট সময় ০৭:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩