ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন

সব পত্রিকায় ছোটদের পাতা থাকা উচিত : সমকাল প্রতিষ্ঠা বার্ষিকীতে তথ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

বাংলারচিঠিডটকম ডেস্ক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগে দৈনিক পত্রিকাসহ প্রায় সকল পত্রিকায় নিয়মিত ছোটদের পাতা প্রকাশ হতো, সেখানে শিশু-কিশোরদের লেখা, তাদের জন্য লেখা বের হতো। এখন অনেক পত্রিকা ছোটদের পাতা বের করে না। কিন্তু এই ধরনের পাতা প্রকাশের মাধ্যমে শিশু বিকাশ ও সমাজ গঠনে সকল পত্রিকার প্রতি আমার আহবান থাকবে।

৭ অক্টোবর দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় টাইমস মিডিয়া ভবনে দৈনিক সমকাল পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন। পত্রিকার সম্পাদক আলমগীর হোসেন, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, প্রধান প্রতিবেদক লোটন একরাম এবং সংশ্লিষ্ট সকল সদস্য ও অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদপত্রের সাথে ছেলেবেলার স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, “বাল্যকালে আমি ছোটদের পাতায় লিখতাম। যেদিন আমার কোনো লেখা বা কবিতা ছাপা হতো, সেদিন যে আমার কি আনন্দ হতো! বড়দের কাছে গিয়ে সেটি দেখাতাম। সে সব এখনো আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে।” সমকালের জন্য শুভ কামনা জানিয়ে তিনি বলেন, দৈনিক সমকাল শুরুতেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে এবং ১৮ বছর পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। আমি আশা করবো, সমকাল শতবর্ষী হোক এবং পত্রিকাটি শুধু সমাজের দর্পণ হিসেবেই নয়, সমাজ গঠনেও কাজ করবে, দায়িত্বশীল সমালোচনা করবে, একই সাথে দেশ, সমাজ ও রাষ্ট্রের গৌরবগাথাও তুলে ধরবে।

সমকাল তার ভবিষ্যতের পথ চলায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, প্রত্যাশা ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, ‘আজকে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যেভাবে অদম্য গতিতে এগিয়ে চলেছে, আশা করি সেই অগ্রযাত্রায় সমকাল পত্রিকা সারথি হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত

সব পত্রিকায় ছোটদের পাতা থাকা উচিত : সমকাল প্রতিষ্ঠা বার্ষিকীতে তথ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

আপডেট সময় ০৬:৫২:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩