ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে তাসলিমার কোলজুড়ে এলো ফুটফুটে তিন কন্যা সন্তান

তাসলিমা বেগমের তিন কন্যা সন্তান। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে তাসলিমা বেগম (২৪) নামে এক নারী একসঙ্গে তিন ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছেন।

৪ অক্টোবর সকাল ১০টায় বকশীগঞ্জ পৌর এলাকার গোঁয়ালগাও মধ্যপাড়া গ্রামে বাবার বাড়িতে ওই তিন সন্তানের জন্ম দেন তাসলিমা বেগম।

তাসলিমা বেগম শ্রীবরদী উপজেলার রাণীশিমুল এলাকার মালাকুচা গ্রামের অটোভ্যান চালক আবদুল হালিমের স্ত্রী।

তাসলিমা বেগমের বাবা নীল বাদশা বলেন, কিছুদিন আগে বাচ্চা প্রসবের জন্য আমার বাড়িতে আসেন তাসলিমা। আজ সকালে (৪ অক্টোবর) প্রসব যন্ত্রণা শুরু হলে স্থানীয়ভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় পর পর তিনটি কন্যা সন্তান প্রসব করে তাসলিমা। তিন সন্তানের প্রসবের পর তাসলিমা বেগম ও নবজাতকগুলো সুস্থ রয়েছে। তাসলিমা বেগমের ৩ বছর বয়সী আরও একটি ছেলে সন্তান রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, তিন সন্তান প্রসবের খবর পেয়ে গোঁয়ালগাও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনিরা বেগমকে পাঠানো হয়েছে। তিনি নবজাতকের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন এবং পরামর্শ দিয়েছেন। মা ও নবজাতকগুলো সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ যেকোন প্রয়োজনে ওই পরিবারের পাশে থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত বলেন, বিষয়টি আমি শুনেছি। মা ও তিন কন্যা সন্তানের খোঁজ নিচ্ছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে তাসলিমার কোলজুড়ে এলো ফুটফুটে তিন কন্যা সন্তান

আপডেট সময় ০৭:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩