ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেবেকা সুলতানা রিক্তা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। ১ অক্টোবর দুপুর ১টার দিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অটোরিকশার ধাক্কায় তিনি মারা যান। নিহত স্কুল শিক্ষিকা রিক্তা মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, মাদারেরচর গ্রাম থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তা তার ৪ মাসের শিশু সন্তানকে বুকের দুধ পান কারানোর জন্য দুপুর ১টার দিকে অটোরিকশা করে নিজ বাড়িতে আসছিলেন। বাড়ির কাছাকাছি এলে অটোরিকশা থেকে নামার পর বিপরীত দিক থেকে অন্য একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নি।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত

আপডেট সময় ০৭:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩