ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

কমিউনিটি ক্লিনিক স্থাপন করে শেখ হাসিনা দেশ বিদেশে প্রশংসিত : ধর্ম প্রতিমন্ত্রী

ফিতা কেটে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, কমিউনিটি ক্লিনিক স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিদেশে প্রশংসিত হয়েছেন, আর সেই কমিউনিটি ক্লিনিক বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিল।

২৯ সেপ্টেম্বর বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার পেচারচর এলাকায় ড. মোতাহার-দিলরোজ আক্তার কমিউনিটি ক্লিনিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ফলক উন্মোচন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষ এখন ঘরের কাছেই স্বাস্থ্যসেবা পাচ্ছে। তার বাস্তব উদাহরণ সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ড. শহীদ মোতাহার হোসেন, জামালপুর সিভিল সার্জন ডা. গৌতম রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, আব্দুর রাজ্জাক লাল মিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

কমিউনিটি ক্লিনিক স্থাপন করে শেখ হাসিনা দেশ বিদেশে প্রশংসিত : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩