ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

ওয়ার্ড আ’লীগনেতা জনির মুক্তির দাবিতে সড়ক অবরোধ

জনির মুক্তির দাবিতে প্রেসক্লাব সড়ক অবরোধ। ছবি : আলী আকবর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকিরুল ইসলাম জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ২৮ সেপ্টেম্বর দুপুরে মানববন্ধন এবং সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

জামালপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সরোয়ার হোসেন, আব্দুর রশীদ, জামিল মিয়া ও মোছা. জেমি। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রেসক্লাব সড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা জাকিরুল ইসলাম জনিকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

গ্রেপ্তার জনির স্বজনদের অভিযোগ, জামালপুর শহরের ছনকান্দা এলাকার কামরুন্নাহার কাকলী নামে এক নারীর কাছ থেকে ২০২০ সালে পৌরসভার ফেরিঘাট এলাকায় ৩৩ লাখ টাকায় তিন শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জাকিরুল ইসলাম জনি। ওই জমির মালিকানা দাবি করে কামরুন্নাহার কাকলীর ভাই মোফাজ্জল হোসেন তাপস বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর রাতে জাকিরুল ইসলাম জনিকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। রাতেই জাকিরুল ইসলাম জনিকে গ্রেপ্তার করা হয়। ২৮ সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বাংলারচিঠিডটকমকে বলেন, ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জাকিরুল ইসলাম জনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ওয়ার্ড আ’লীগনেতা জনির মুক্তির দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় ০৯:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩