ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মংলায় লাইবেরিয়ান জাহাজ

বাংলারচিঠিডটকম ডেস্ক

রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মেশিনারিজ পণ্য নিয়ে মংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়া পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি সাপোদিল্লা।

১৫ সেপ্টেম্বর দুপুরে জাহাজটি মংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে বলে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোট শিপিংয়ের ম্যানেজার অসীম সাহা জানিয়েছেন। এর আগে গেল ১৬ জুলাই রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে বাণিজ্যিক জাহাজটি মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৯৩৪ প্যাকেজের ৩২৪৩ দশমিক ৩৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে।

অসীম সাহা বলেন, দ্রুত সময়ের মধ্যে জাহাজ থেকে মালামাল খালাস শুরু হবে। এর পর সেখান থেকে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে। এর আগে ২৬ জুলাই এমভি ইসানিয়া নামক একটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য মংলা বন্দরে খালাস করা হয়েছিলো।

আপলোডকারীর তথ্য

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মংলায় লাইবেরিয়ান জাহাজ

আপডেট সময় ১০:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩