ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড নকলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

জামালপুর পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ। ছবি: মো. আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ উদ্বোধন এবং মাসিক পুলিশ বুলেটিন এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর বিকালে পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিলসহ অন্যান্যরা।

বঙ্গবন্ধুর ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’র ফলক উন্মোচন করা হয়। ছবি: মো. আলমগীর

এসময় বক্তারা জানান, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের প্রতি শ্রদ্ধা রেখে ম্যুরাল নির্মাণ করে যে গভীর ভালবাসা তৈরি করেছে জেলা পুলিশ, সেটি জামালপুরে দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানের শুরুতেই ফলক উন্মোচন করে মোনাজাত শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

আপডেট সময় ০৫:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩