ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিলেটে ১০ দিন পর ফের ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক : সিলেটে ১০ দিন পর ফের ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ১৮ মিনিটে এ সিলেট মহানগরী ও আশপাশ এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্য।

এর আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে।

এর আগে চলতি বছরের ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানায় আবহাওয়া অফিস। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

সিলেটে ১০ দিন পর ফের ভূমিকম্প

আপডেট সময় ১১:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩