ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, দুই আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মমেনা বেগম (৫২) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৮ সেপ্টেম্বর সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। গ্রেপ্তার হওয়ারা হলেন আতিক মিয়া (৩৫) ও তার সহযোগী হীরা মিয়া (৩৫)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গত ৬ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলার দমদমা কালিগঞ্জ এলাকার মমেনা দিনের বেলায় নিজ বাড়ির সামনে রাস্তার পাশে কাপড় শুকাতে দেন। পরে রাত ১০টার দিকে ওইসব কাপড় নিয়ে রাস্তা পাড় হওয়ার সময় কালিগঞ্জ উত্তরপাড়া-কান্দিপাড়া ব্রিজ এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় চালক আতিক মমেনার শরীরের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেয়। এ ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মমেনা। পরে ঘাতক আতিক ও তার সহযোগী হীরা মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান আরও জানান, ওই দুর্ঘটনায় স্থানীয় লোকজন গুরুতর আহত মমেনাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কতর্ব্যরত চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর নিহতের স্বামী হান্নান মিয়া (৬০) বাদী হয়ে সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। পরে একই দিন রাতে র‌্যাবের একটি অভিযানিক দল জেলা শহরের জেলখানা মোড় এলাকা থেকে আতিক ও তার সহযোগী হীরাকে গ্রেপ্তার করে।

আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩