ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মেলান্দহে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাহমদুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর দিনব্যাপী উপজেলার মাহমুদপুর কাজাইকাটা আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। জামালপুর হোমিও গবেষণা কেন্দ্র এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প শুরুর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সজিব হোমিও হলের স্বত্বাধিকারী ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. এম. এ জলিল এর সভাপতিত্বে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প’র শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমদুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মাহমুদপুর কাজাইকাটা আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল হাসান লুইস, জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সহকারি অধ্যাপক ডা. এটিএম রুহুল আমিন।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, হোমিও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ও জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সহকারী অধ্যাপক ডা. এম জিল্লুর রহমান (বি.এইচ.এম.এস) ঢাকা বিশ্ববিদ্যালয়। রোজি স্মৃতি সমাজকল্যাণ সংস্থা, সজিব হোমিও হল, এপিস হোমিও কেয়ার এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর সহযোগিতা করেন।

চিকিৎসা কাজে সহযোগিতা করেন, জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সহকারী অধ্যাপক ডা. নিহার সুলতানা, প্রভাষক ডা. মির্জা কামরুন্নাহার, প্রভাষক ডা. সাবিনা রহমান, প্রভাষক ডা. শাফায়তুল্লাহ্, সিনিয়র মেডিকেল অফিসার ডা. সুলতান আহমেদ ও হোমিও গবেষণা কেন্দ্রের সহযোগী ডাক্তারগণ।

ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা প্রায় তিনশতাধিক নারী, পুরুষ ও শিশু রোগীদের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে লক্ষাধিক টাকার ওষুধ প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

মেলান্দহে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প

আপডেট সময় ০৮:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩