ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। ৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা পেরিরচর গ্রামে একটি পরিত্যক্ত ঘরে ওই ঘটনা ঘটে। এঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খায়রুল ইসলাম জানান, পেরিরচর গ্রামের ওই স্কুল ছাত্রী দুপুরে তার ফুপুর বাড়িতে যাচ্ছিল। প্রকৃতির ডাকে সাড়া দিতে সারমারা এলাকায় একটি পরিত্যক্ত ঘরে ওই ছাত্রী গেলে পার্শ্ববর্তী রামরামপুর গ্রামের ময়দান আলীর ছেলে জালাল উদ্দিন (৫৫) ওই ঘরেই জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।

পরে ওই স্কুল ছাত্রীর ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ৭ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে জালাল উদ্দিনকে আসামি করে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে এবং ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত জালাল উদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩