ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ২৯ আগস্ট বিকাল ৩টায় খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার হলরুমে মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী, ইমাম এবং সুধীজনের অংশগ্রহণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মাসুদের সঞ্চালনায় এবং বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বকশীগঞ্জ খয়ের উদ্দিন মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিজান, মওলানা আবদুর রাজ্জাক, মুফতী মুহিব হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় সামাজিক অবক্ষয় রোধ, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা, সামাজিক অস্থিরতা দূর করা, জুয়া খেলা রোধ করা, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধ করতে সামাজিক আন্দোলন সৃষ্টি করা, ৯৯৯ এর মাধ্যমে সেবা গ্রহণ করা, বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।

এসময় পুলিশ সুপার মো. কামরুজ্জামান আলোচ্য বিষয়গুলোর ওপর আলোচনা করে অপরাধ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, ইমাম ও সুধীজন উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩