ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

জামালপুরে আওয়ামী লীগের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট সকাল ১০টার দিকে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

দলীয় সূত্র জানায়, মেডিসিন, সার্জারি, নাক, কান ও গলা, শিশু বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স, গাইনী এন্ড অবস, চর্ম ও যৌন এই সাতটি বিভাগে ১৭ জন ডাক্তার বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।ছবি: বাংলারচিঠিডটকম

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সাতটি বিভাগের অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে। এই ক্যাম্পের মাধ্যমে জামালপুরের মানুষকে বার্তা দিতে চাই বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে। আমরা কোন ভোগের রাজনীতি করিনা। বাংলার মানুষের ভালোবাসা নিয়ে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করার জন্যই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই দিবা-রাত্রি পরিশ্রম করে যাচ্ছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলামিন চাঁন, আসাদুজ্জামান আকন্দ বাবু, দপ্তর সম্পাদক খন্দকার রেজাউল করিম, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সাজ্দা-ই-জান্নাত তনু ও সার্বিক সহযোগিতায় ছিলেন বিএমএ, স্বাচিপ, ইচিপ, শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ, সন্ধানী, ফারিয়া, ম্যানেজার ফোরাম ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জামালপুর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে আওয়ামী লীগের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩