ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

জামালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ফরিদ আহমদ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর জেলা পরিষদে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

২০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর জেলা পরিষদের হলরুমে এ পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ১৪ আগস্ট বিকেলে জেলা পরিষদ হলরুমে কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ফরিদ আহমদ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মুন মুন জাহান লিজার সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণীর আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন।

আলোচনা শেষে তিনটি স্তরে কবিতা ও আবৃত্তি বিভাগে ১৯ জন বিজয়ীদের মধ্যে বই, সনদপত্র ও দুটি করে গাছের চারা বিতরণ করা হয়।

আবৃত্তি বিভাগে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে জামালপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরিশা দানীন মাহা, দ্বিতীয় হয়েছে জামালপুর শিশু একাডেমির শিশুশ্রেণির শিক্ষার্থী যাফিরাহ দানীন মুনম ও তৃতীয় হয়েছে হলি মিশন স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মালিহা মেহজাবিন।

‘খ’ গ্রুপে প্রথম হয়েছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাইসা ইসলাম, দ্বিতীয় হয়েছে অদ্রিজা ও তৃতীয় হয়েছে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান এশা।

‘গ’ গ্রুপে প্রথম হয়েছে সৃষ্টি সেন্ট্রাল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম জিসান, দ্বিতীয় হয়েছে বেলতৈল উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আশিকুল ইসলাম ও ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফারজানা জাহান ইভা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরিশা দানীন মাহা, দ্বিতীয় হয়েছে নতুন কুঁড়ি রেসিডেন্সিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুনন্দিতা সরকার এবং যৌথভাবে তৃতীয় হয়েছে ওই স্কুলের একই শ্রেণির শিক্ষার্থী সৃজিতা চক্রবর্তী তুষ্টি ও রাইয়ান উদ্দিন।

‘খ’ গ্রুপে প্রথম হয়েছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাফিয়াত রিচি, দ্বিতীয় হয়েছে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান এশা ও অদ্রিজা।

‘গ’ গ্রুপে প্রথম হয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী সৌমিক ইসফার (সাবিত), দ্বিতীয় হয়েছে জামালপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম চৌধুরী অথই ও সৃষ্টি সেন্ট্রাল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম জিসান।

আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমাসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

জামালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৯:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩