ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জমি পুনরুদ্ধার পেতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন আজাহার আলী। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার।

১৬ আগস্ট বিকাল ৩টায় পৌর এলাকার মালিরচর নয়াপাড়া গ্রামের ভুক্তভোগী আজাহার তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. আজাহার আলী বলেন, আমার পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী মো. অহম আলীর ৩৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরমধ্যে ১২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক অবৈধভাবে দখল করে রেখেছে।

তিনি বলেন, অহম আলী ও তার ছেলে মিনাল মিয়া, রুবেল মিয়া স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ কথা বলতে পারে না।

জমির দখল নিয়ে কথা বলতে গেলে তারা উল্টো আমার পরিবারের নামে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে হত্যার হুমকিও দেন তারা।

এমতাবস্থায় অহম আলীর কাছ থেকে জমি পুনরুদ্ধার পেতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আজাহার আলী, তার চাচা রহমত আলীসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জে জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩