ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জর্জিয়ায় ভূমিধসে ২৬ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক : জর্জিয়ার উত্তর-পশ্চিমের একটি পর্যটন শহরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। ১৫ আগস্ট অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

ককেশাস দেশটির উত্তর-পশ্চিমে বিশাল বন ও খনিজ জলের ঝর্ণার জন্য বিখ্যাত একটি ছোট রিসোর্ট শোভির আশপাশে ৩ আগস্টের ভূমিধসে এখনও নিখোঁজ সাতজনের জন্য অনুসন্ধান অভিযান চলছে।

অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি পরিষেবা বলেছে, ‘মোট মৃতের সংখ্যা ২৬ জন এবং উদ্ধারকারীরা আরও সাতজনকে খুঁজছেন।’

৫ আগস্ট ঘোষিত পূর্ববর্তী হিসাবে মৃতের সংখ্যা ১৬ জন ঘোষণা করা হয়েছিল।

মন্ত্রনালয়ের প্রকাশিত ছবিগুলোতে উদ্ধারকারীদের মাটি সরানো ও খনন কাজ চালাতে দেখা যায়।

মন্ত্রনালয় ফেসবুকে জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো দুর্যোগের কেন্দ্রস্থলে এবং কাছাকাছি নদীর তলদেশে অনুসন্ধান করছে।

রাজধানী তিবিলিসির ১৪০ কিলোমিটার (৯০ মাইল) উত্তর-পশ্চিমে একটি প্রত্যন্ত উপত্যকা শোভি দু’টি নদীর সঙ্গমস্থলে অবস্থিত।

জর্জিয়াতে ভারী বৃষ্টিপাত এবং বন্যা মোটামুটি সাধারণ। যেখানে খাড়া ঢাল ভূমিধসের ঝুঁকি তৈরি করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জর্জিয়ায় ভূমিধসে ২৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৩:১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩