ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুরে এপির স্পন্সরশিপ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ

প্রশিক্ষণে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শিশুর বিকাশ এবং স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার ব্রত নিয়ে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর মাধ্যমে বাস্তবায়নাধীন স্পন্সরশিপ বিষয়ক দুইদিনব্যপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী হয় ১৪ আগস্ট বিকালে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

জামালপুর শহরে হোটেল রওশনে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, অর্থ ও প্রশাসন পরিচালক জিয়াউর রহমান, জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, স্পন্সরশিপ বিষয়ক কর্মকর্তা সরোজ হোবার্ট গ্রেগরি, উন্নয়ন সংঘের এপি ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ।

প্রশিক্ষণে ১৭ জন কমিউনিটি ভলেন্টিয়ারসহ ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের কর্মীরা অংশ নেন।

হংকং সরকারের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন অংশিদারিত্বে জামালপুর এরিয়া প্রোগ্রাম বাস্তবায়ন করছে। এ কর্মসূচির অন্যতম প্রধান কাজ স্পন্সরশিপ। এতে জামালপুর পৌরসভার ৪টি ওয়ার্ড এবং লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নের দুই হাজার ৫৪২ শিশু অন্তর্ভুক্ত হয়েছে। এপির মাধ্যমে শিশুদের জীবনমুখী শিক্ষা, নিরাপত্তা, অংশগ্রহণ, চিকিৎসা, শিশুদের পরিবারের জীবিকায়নসহ বহুমাত্রিক উন্নয়ন কার্যক্রম চলছে। সৃষ্টিশীলতা, ক্রীড়া ও সংস্কৃতি নৈপুন্যেও স্পন্সর শিশুরা পারদর্শী হয়ে উঠছে বলে এপি সংশ্লিষ্টরা জানান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা স্পন্সরশিপ সম্পর্কে অধিক ধারণা পাওয়ায় শিশুদের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করা সহজ হবে বলে জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুরে এপির স্পন্সরশিপ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ

আপডেট সময় ০৫:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩