ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেরপুরে নৃ-জনগোষ্ঠির মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে নৃ-জনগোষ্ঠির দুই বীর মুক্তিযোদ্ধা এবং সদ্য এসএসসি উত্তীর্ণ কোচ ও হাজং সম্প্রদায়ের ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়েছে। সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন- ঝিনাইগাতী উপজেলার নওকুচি এলাকার মতিলাল বর্মন এবং ধানশাইল গ্রামের গোবিন্দ চন্দ্র বর্মন।

৯ আগস্ট বিকেলে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে অতিথিরা ওই দুই মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। ইন্টারন্যাশনাল ইনডিজিনাস ডে উদযাপন উপলক্ষে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর, কোচ আদিবাসী ইউনিয়ন, এসআইএল-বাংলাদেশ, আইইডি, হাজং সমাজ কল্যাণ সংগঠন যৌথভাবে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে কোচ ও হাজং জাতিগোষ্ঠির সাংস্কৃতিক প্রদর্শনী, আলোচনা এবং প্রীতি খেলাধুলা অনুষ্ঠিত হয়। নারীরা পিঠে শিশু বেঁধে দৌঁড় প্রতিযোগিতায় অংশ নেয় এবং পুরুষরা প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। ফুটবল খেলায় কোচ ও হাজং জনগোষ্ঠির লোকদের সমন্বয়ে গড়া চেংড়া একাদশ টাইব্রেকারে ৪-১ গোলে বুইড়া একাদশকে হারিয়ে জয়লাভ করে।

কোচ নেতা রুয়েল কোচের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সাংবাদিক আমিরুজ্জামান লেবু, টিডব্লিওএ চেয়ারম্যান প্রাঞ্জল এম. গাংমা, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, হাজং নেতা সুখরঞ্জন হাজং, শিক্ষক যুগল কিশোর কোচ, মিঠুন কোচ, হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠান থেকে নৃ-জনগোষ্ঠির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নৃ-জনগোষ্ঠিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের নৃ-জনগোষ্ঠিদের জন্য পৃথক ভূমি কমিশন এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় শেরপুর জেলায় একটি নৃ-জনগোষ্ঠিদের কালচারাল একাডেমি স্থাপনের প্রয়োজনীয়তা ও দাবি জানান।

অনুষ্ঠানে কোচ, গারো, হাজং, বর্মন, বানাই, রাজবংশী, হদি জনগোষ্ঠির শতাধিক নারী-পুরুষ ছাড়াও শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, রাজনীতিক ও সুুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

শেরপুরে নৃ-জনগোষ্ঠির মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

আপডেট সময় ০২:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩