ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

স্বামীর বাড়ি না গিয়ে ফাঁস নিলো মর্জিনা

নিহত মর্জিনার বাড়িতে শোকার্ত স্বজন ও প্রতিবেশীরা।ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদীতে মর্জিনা বেগম (১৮) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ আগস্ট বিকালে উপজেলার কাকিলাকুঁড়া ইউনিয়নের ছোট গারামারা এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। রহস্যজনক কারণে সে নিজ কক্ষের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

নিহত মর্জিনা ওই গ্রামের কৃষক আলতাফ হোসেনের কন্যা।

নিহতের স্বজনরা জানান, প্রায় তিন মাস আগে মর্জিনার বিয়ে হয় পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জের নিলক্ষিয়ার জানকীপুর গ্রামের আজিজুল হকের ছেলে আসাদুজ্জামান টিটুর সাথে।

নিহত মর্জিনার মা নুরেজা বেগম বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। ৬ আগস্ট বিকালে মর্জিনার স্বামী আসে তাদের বাড়িতে। পরদিন ৭ আগস্ট তার স্বামী চলে যায়। আগামী ১১ আগস্ট মর্জিনার স্বামীর বাড়ি যাওয়ার কথা ছিল। আর এর আগেই ৮ আগস্ট বিকালে রহস্যজনক কারণে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে জানালা ভেঙে ঘরে ঢুকে মর্জিনার লাশ উদ্ধার করে।

কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য থানায় আবেদন করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

স্বামীর বাড়ি না গিয়ে ফাঁস নিলো মর্জিনা

আপডেট সময় ০৪:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩