ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার পরিকল্পনা সৌদি আরবের

বাংলারচিঠিডটকম ডেস্ক : সৌদি আরব ইউক্রেনে শান্তির উপায় নিয়ে আগামী সপ্তাহান্তে আলোচনার আয়োজন করার পরিকল্পনা করছে। এ আয়োজনে কিয়েভ, পশ্চিমা শক্তিধর দেশ এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

কর্মকর্তারা ২৯ জুলাই এ খবর জানান।

লোহিত সাগর তীরবর্তী জেদ্দায় অনুষ্ঠেয় এ আলোচনায় রাশিয়া অংশ নেবে না। গত মাসে কোপেনহেগেনে আয়োজিত একই ধরনের আয়োজনেও মস্কো অংশ নেয়নি।

উপসাগর ভিত্তিক তিন কর্মকর্তা এ পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করতে এ সব কথা বলেন।

অংশগ্রহণকারীদের পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি, যদিও বৃটেন ও জাপানসহ বিভিন্ন দেশ এতে অংশ নেবে বলে জানিয়েছেন কর্মকর্তাবৃন্দ।

ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম সৌদির উদ্যোগে এ আলোচনার খবর জানিয়ে বলেছে, ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলো এতে অংশ নেবে। ব্রাজিল কোপেনহেগেনের বৈঠকেও অংশ নিয়েছিল।

ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত কূটনৈতিক উদ্যোগে সৌদি আরবের নিজেকে জাহির করার এটি সর্বশেষ প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে।

এদিকে জেদ্দায় অনুষ্ঠেয় এ বৈঠক সম্পর্কে সৌদি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার পরিকল্পনা সৌদি আরবের

আপডেট সময় ০৭:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩