ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাস্তা করা হলো না কৃষক ফেলার উদ্দীনের

দুর্ঘটনা সংঘটিত হওয়া স্থানে

দুর্ঘটনা সংঘটিত হওয়া স্থানে

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় ফেলার উদ্দীন (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ জুলাই উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুঁড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

ফেলার উদ্দীন পশ্চিম বাকাকুঁড়া গ্রামের মৃত নছিম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক ফেলার উদ্দীন বাড়ির পাশেই তার নিজের ক্ষেতে আমন ধান রোপণ করার উদ্দেশ্যে সকালে বীজতলা থেকে চারা তুলছিলেন। পরে নাস্তা খাবার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওইসময় পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় মোটরসাইকেল চালক একই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (১৪) আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইগাতী থানার এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নাস্তা করা হলো না কৃষক ফেলার উদ্দীনের

আপডেট সময় ০৯:০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩