ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

মেক্সিকোয় সাংবাদিককে গুলি করে হত্যা

বাংলারচিঠিডটকম ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর আকাপুলকোর একটি স্টোর পার্কিং লটে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে।

আঞ্চলিক কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

দেশটিতে এক সপ্তাহে এটি সাংবাদিক হত্যার দ্বিতীয় ঘটনা।

সাংবাদিকদের জন্যে বিপদজনক দেশ হিসেবে বিবেচিত মেক্সিকোয় আরেক সাংবাদিককে হত্যার কয়েকদিনের মধ্যে নতুন করে এ হত্যাকান্ড ঘটে।

প্রসিকিউটররা বলেছেন, আগ্নেয়াস্ত্রের সাহায্যে নেলসন ম্যাটাসকে হত্যায় তারা তদন্ত শুরু করেছে।

নিউজ আউটলেট লো রিয়াল ডি গুয়েররোর পরিচালক ম্যাটাস পার্কিং লটে তার গাড়িতে উঠার সময়ে তাকে গুলি করা হয়।

গুয়েররোর রাজ্য প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে ম্যাটাসের হত্যাকান্ডের ব্যাপক তদন্তের অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছে।

ম্যাটাস গত ১৫ বছর ধরে সাংবাদিকতা করে আসছিলেন। বিশেষ করে তিনি সহিংসতা নিয়ে কাজ করতেন। রিপোটার্স উইদাউট বডার্স এর মেক্সিকো প্রতিনিধি বালবিনা ফ্লোরেস এ কথা জানান।

রিপোটার্স উইদাউট বডার্স আরো বলছে, দেশটিতে ২০০০ সাল থেকে এ পর্যন্ত ১৫০ এর বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে।

এসব হত্যাকান্ডের সাথে সাধারণত দেশটির শক্তিশালী মাদক চক্রের সম্পৃক্ততা রয়েছে।

এদিকে চলতি সপ্তাহেই নিখোঁজ থাকার পর সাংবাদিক লুইস মার্টিস সানশেজের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে কর্মকর্তারা জানান।

সরকারি তথ্যে বলা হয়েছে, কেবলমাত্র ২০২২ সালে দেশটিতে ১৩ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে।
এসব হত্যাকান্ডের সাথে জড়িত অধিকাংশেরই কোন শাস্তি হয় না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

মেক্সিকোয় সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেট সময় ০৫:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩