ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরে চিকিৎসকদের মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সারাদেশে চিকিৎসকদের উপর হামলা ও ঢাকার সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে চিকিৎসকরা।

১৬ জুলাই দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ওজিএসবি ও বাংলাদেশের সকল সোসাইটির চিকিৎসকের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ইকবাল হোসেন চৌধুরী, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, সিনিয়র চিকিৎসক ডা. সাজদা-ই জান্নাত তনু প্রমুখ।

এসময় বক্তারা ঢাকাতে গ্রেপ্তার ডা. মিলি, ডা. মুনা ও ডা. শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবি এবং ডাক্তার সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জামালপুর জেনারেল হাসপাতাল ও শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩