ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে অনশনে সাংবাদিকরা

অনশন কর্মসূচিতে সাংবাদিকবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত ১৭ আসামিকে গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। সর্বস্তরের সাংবাদিক ও সচেতন মহলের ব্যানারে ১৫ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরের সামনে অনশন কর্মসূচি পালিত হয়।

অনশন কর্মসূচিতে ১৭ এজাহারভুক্ত আসামির গ্রেপ্তার, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা ও সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহ-সভাপতি রাজ্জাক মাহমুদ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, সাংবাদিক আশরাফুল হায়দার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, সাংবাদিক মাসুদ উল হাসান, মাসুদ উল হাসান, মনিরুজ্জামান লিমন প্রমুখ।

দুপুর দেড়টার দিকে উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর অনশন চলাকালে অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে সকল সাংবাদিককে অনশন ভাঙতে অনুরোধ করেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

পরে দুপুর ২টায় মেয়র নজরুল ইসলাম সওদাগর ফলের জুস ও পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভাঙান। অনশন কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে বাংলানিউজটোয়েন্টিফর ডটকমের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসভবনে ফেরার পথে শহরের পাট হাটি মোড়ে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত নাদিম ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এঘটনায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম

সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে অনশনে সাংবাদিকরা

আপডেট সময় ০৭:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩