ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র

সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে পবিত্র হজ থেকে ফিরেই সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত করেছেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর ১৩ জুলাই দুপুরে নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামে অবস্থিত সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিক নাদিমের শোকাহত পরিবারের সাথে কথা বলেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এসময় বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর কাউন্সিলর হারুন অর রশিদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে উপজেলা প্রেসক্লাবের সদস্য ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসভবনে ফেরার পথে শহরের পাট হাটি মোড়ে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত নাদিম ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এঘটনায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র

আপডেট সময় ০৬:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩