ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর

প্রধান আসামি মাহমুদুল আলম বাবু

প্রধান আসামি মাহমুদুল আলম বাবু

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলানিউজটুয়েন্টিফোর ডটকমের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় জেলহাজতে থাকা প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ছয়জন আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

১১ জুলাই দুপুরে জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই ছয়জন আসামির জামিন আবেদন করা হলে বিচারক তানভীর আহম্মেদ জামিন নামঞ্জুর করেন।

আসামিরা হলেন- মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ উপজেলার কামালেরবার্তী গ্রামের জমির শেখের ছেলে রেজাউল করিম, একই এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনির, মৃত জসি শেখের ছেলে জাকিরুল, সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামের মৃত ঈমান আলীর ছেলে আন্দোলন সরকার ও মোল্লাপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মকবুল।

সাংবাদিক নাদিম হত্যা মামলায় ১১ জুলাই জামিন নামঞ্জুর হওয়া ৬ আসামিসহ এ পর্যন্ত ১৬ জন আসামি জেলহাজতে রয়েছেন। এর আগেও আসামিরা জামিনের আবেদন করেছিলেন।

মামলাটির বাদী পক্ষের আইনজীবী ইউসুফ আলী জানান, জেলহাজতে থাকা প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ছয়জন আসামির পক্ষে জামিন আবেদন করা হলে তাদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলেসহ একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের ওপর হামলা করে। পরদিন ১৫ জুন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক নাদিম।

এ ঘটনায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলায় দায়ের করেন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৮:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩