ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

সাংবাদিক নাদিম হত্যা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গাজী শামীম

গাজী শামীম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজটুয়েন্টিফোর ডটকম ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গাজী শামীম (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৯ জুলাই রাত সাড়ে ৮ টায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাজী শামীম সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আচ্চাকান্দি গ্রামের গাজী কবির আলীর ছেলে।

জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, সাংবাদিক নাদিম হত্যাকান্ডে গাজী শামীম সক্রিয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ পৌর শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততা থাকায় গোয়েন্দা নজরদারীতে ছিলেন গাজী শামীম।

এনিয়ে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হলো।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, ৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ডিবির ওসি মো. আরমান আলী ও বকশীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পুরাতন গরুহাটি থেকে আটকের পর ডিবির হাতে গাজী শামীমকে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন রাত সাড়ে ১০ টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের পাট হাটি মোড়ে একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের পথ রোধ করে তার ওপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত নাদিম পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সাংবাদিক নাদিম হত্যা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০২:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩