ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুরে ৩০ আওয়ামী লীগ সমর্থকের বিএনপিতে যোগদান

ওয়ার্ড আওয়ামী লীগনেতা গোলাম রব্বানীসহ ৩০ জন আওয়ামী লীগ সমর্থক বিএনপিতে যোগদান করেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানীর নেতৃত্বে ৩০ জন আওয়ামী লীগ সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। ১০ জুলাই দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ জেলা নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলার জামিন শুনানির দিন ১০ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর হওয়ার পর মামলাটির অন্যতম আসামি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভা শেষে জামালপুর পৌরসভার ১৫ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম রব্বানীর নেতৃত্বে পৌরসভার ৯ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের ৩০ জন আওয়ামী লীগ সমর্থক বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন যোগদানের বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাসহ ৩০ জন আওয়ামী লীগ সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে ৩০ আওয়ামী লীগ সমর্থকের বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৯:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩