ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের হত্যকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিক নাদিমের হত্যকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৬ জুন বিকাল ৩টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলা প্রেস ক্লাব ও বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলার সকল সাংবাদিক অংশগ্রহণ করেন।

উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক এইচএম মুছা আলী, জামালপুর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আবুল কাশেম মুক্তা, সাংবাদিক মোহাম্মদ আলী, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক মাসুদ উল হাসান, আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মুমতাহেনা আশা, সাংবাদিক একেএম নুর আলম নয়ন, সাংবাদিক শাহনাজ পারভীনসহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হলেও নামীয় আসামি গ্রেপ্তার হয়েছে মাত্র ৫ জন। তাই বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে বকশীগঞ্জ শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক নাদিম। এই হত্যাকান্ডের ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের হত্যকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩