ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

মেলান্দহে আদালতের রায়ে জমি ফিরে পেলেন বাদী পক্ষ

উচ্ছেদ অভিযান পরিচালনা করে মামলার বাদী ও তার পরিবারকে জায়গা বুঝিয়ে দেন আদালত।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে আদালতের রায়ে নিজের জমি ফিরে পেলেন শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। এত দিন অবৈধভাবে জায়গাটি দখল করে ব্যবহার করে আসছিল কোব্বাত আলী নামের একজন। ২৫ জুন সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নাংলাপাড়া বগা এলাকায় স্থাপনা উচ্ছেদ করে জমি বুঝিয়ে দেওয়া হয়।

আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে নিজের জায়গা বুঝে নেন শফিকুল ইসলাম ও তার পরিবার। জামালপুর জেলা জজ আদালতের পক্ষে নাজির এস এম রহিম উদ্দিনের উপস্থিতিতে স্থাপনা অপসারণ করা হয়। অপসারণের সময় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের নেতৃত্ব দেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. কবির হোসেন।

আদালতের সূত্রে জানা যায়, ১১ শতাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে কোব্বাত আলীর সাথে মামলা চলছিল শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পরে আইনি লড়াই শেষে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার রায় পান মামলার বাদী পক্ষ। মামলা নিষ্পত্তি হবার পর আদালত তাদের প্রাপ্য জায়গা বুঝিয়ে দেবার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদের জায়গা বুঝিয়ে দেন।

বর্তমান জায়গার মালিক নাংলাপাড়া বগা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন মামলা চলার পর আজ নিজের জমি ফিরে পেলাম। অবশেষে সত্যের জয় হয়েছে। আমরা আমাদের জায়গা বুঝে পেয়েছি।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

মেলান্দহে আদালতের রায়ে জমি ফিরে পেলেন বাদী পক্ষ

আপডেট সময় ০৬:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩