ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার কঠোর পরিশ্রম দেশবাসীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে: মতিয়া চৌধুরী

মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসাবে আর্থিক প্রণোদনা বিতরণ করেন জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রম দেশবাসীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে। তিনি ২৪ জুন শেরপুরের নকলার উরফা ইউনিয়নের বারমাইশা উচ্চ বিদ্যালয় মাঠে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ি মাদরাসার তৃতীয় থেকে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসাবে আর্থিক প্রণোদনা বিতরণকালে এসব কথা বলেন।

সংসদ উপনেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় কঠোর পরিশ্রম করেন। তার একনিষ্ঠ পরিশ্রম ও মেধা খাটিয়ে দেশ পরিচালনার জন্যই আমরা আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি।

তিনি আরও বলেন, পরিশ্রম ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে, আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, কঠোর পরিশ্রমের ফলেই কামাল আতাতুর্কের দেশ তুরস্ক আজ অর্থনৈতিকভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকেও সে লক্ষ্যে পৌঁছাতে নিরলস কাজ করে যাচ্ছেন।

মতিয়া চৌধুরী বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে আর্থিক প্রণোদনার আওতায় আনার সামর্থ আমাদের সরকারের আছে। কিন্তু এতে করে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা কমে যাবে। তাই সরকারি প্রণোদনা পেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই পরিশ্রম করে ভাল ফলাফল অর্জন করতে হবে।

সংসদ উপনেতা বলেন, যারা ভালো ফলাফল অর্জন প্রতিযোগিতায় টিকবে শুধু তারাই যে সরকারি এমন প্রণোদনার আওতায় আসবে এই বিষয়টি শিক্ষার্থীদের মাথায় ঢুকিয়ে দিতে হবে। ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় অধিক মনোযোগী হবে এবং ফলাফল অর্জন প্রতিযোগিতার মাঠে লড়তে শিখবে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, ইউএনও সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের নানা স্তরের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার কঠোর পরিশ্রম দেশবাসীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে: মতিয়া চৌধুরী

আপডেট সময় ০৯:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩