ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

জামালপুরে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে যুদ্ধাপরাধ মামলার আসামি মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেনকে (৮০) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৫ সালের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার আগে থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত যুদ্ধাপরাধী সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।

২২ জুন দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ওই যুদ্ধাপরাধীকে সকাল ৮টার দিকে নিজগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। ছবি: বাংলারচিঠিডটকম

সংবাদ সম্মেলনে জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির সহয়তায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ওই পলাতক যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেন। তিনি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ প্রায় ৮ বছর আত্মগোপনে ছিলেন।

পুলিশ সুপার আরও জানান, ২০১৫ সালের এপ্রিল মাসের ১ তারিখে বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় ওই বছরের ডিসেম্বর মাসের ৯ তারিখে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩