ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুর জেলা পরিষদে সেলাইসহ চারটি ট্রেডের প্রশিক্ষণ শুরু

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা পরিষদে ৪ বিষয়ের উপর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ২০ জুন বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন মুন জাহান লিজার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দৌলতুজ্জামান দুলাল, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, সদস্য জয়নাল আবেদীন, হারুন অর রশিদ ও নাজমা আক্তার মুন্নি প্রমুখ।

বক্তারা বলেন, শুধু প্রশিক্ষণে অংশগ্রহণ করলেই হবে না। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তাহলেই এই প্রশিক্ষণ কোর্স সফল হবে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, আত্মকর্মসংস্থান, জীবনমান ও নারী উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জামালপুর জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ২০২২-২০২৩ অর্থবছরের সেলাই মেশিন, বিউটিফিকেশন, কম্পিউটার ও ইংলিশ স্পোকেন প্রশিক্ষণ কোর্সের উপর এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কোর্সে সেলাই প্রশিক্ষণ ৬০ দিন, বিউটিফিকেশন ৪০ দিন, কম্পিউটার প্রশিক্ষণ ৪৮ দিন ও ইংলিশ স্পোকেন ৩৬ দিন। এ প্রশিক্ষণে ৭ জন প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২০২০-২০২১ অর্থবছরের কম্পিউটার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুর জেলা পরিষদে সেলাইসহ চারটি ট্রেডের প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ০৯:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩