ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মেলান্দহে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক শাহাদাত হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

গ্রেপ্তার শাহাদাত হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে আট বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহাদাত হোসেন (২০) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ জুন বিকেলে উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলাবাঁধা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১২ জুন সকালে অভিযুক্ত ওই শিক্ষককে আদালতে সোপর্দ করে পুলিশ। অভিযুক্ত শাহাদাত হোসেন কলাবাঁধা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বলাৎকারের শিকার ছাত্রটিকে বিভিন্ন সময় বলাৎকার করার চেষ্টা করতেন অভিযুক্ত শিক্ষক। বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতিও দেখাতেন তিনি।

একপর্যায়ে ৫ জুন রাতে ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নেন শিক্ষক শাহাদাত। কক্ষে যাবার পর তাকে জোরপূর্বক বলাৎকার করে এবং ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেয়। কয়েকদিন পর সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ১১ জুন সকালে ঘটনাটি পরিবারকে জানায়। পরিবারের লোকজন জানার পর থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১১ জুন বিকেলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় ১১ জুন বিকেলে ছাত্রের দাদী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ১২ জুন আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

মেলান্দহে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩