ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা

বিশ্বকাপ সূচির অপেক্ষায় আছে আইসিসিও

বাংলারচিঠিডটকম ডেস্ক : আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি হাতে পাবার অপেক্ষায় আছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। এমনটাই জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিচ।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জয় শাহ জানিয়েছিলেন, ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীনই ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হবে। ফাইনালের দু’দিন কেটে গেলেও এখন প্রকাশ করা হয়নি বিশ্বকাপের সূচি।

আগামী বিশ্বকাপের সূচির অপেক্ষায় আছে আইসিসি। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে আলাপকালে অ্যালার্ডিচ বলেছেন, ‘আমার মনে হয় আজও আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি। এরপর অংশগ্রহণকারী দেশ ও ব্রডকাস্টারদের সাথে আলোচনা করতে হবে আমাদের। পরবর্তীতে যতটা দ্রুত সম্ভব আমরা প্রকাশ করতে পারবো। এমন ইভেন্টের ক্ষেত্রে আমরা সব সময়ই স্বাগতিকদের সাথে একত্রে কাজ করি।’

বিশ্বকাপের সূচি প্রকাশে কেন বিলম্ব হচ্ছে, সেটি নিশ্চিত নন অ্যালার্ডিচ। তিনি বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে ক্রিকেট প্রশাসন ও সরকারের মধ্যে অনেক আলোচনার দরকার পড়ে। ভালো ইভেন্ট উপহার দেওয়ার জন্য স্বাগতিকদের অনেক দায়িত্ব থাকে। ভারসাম্য রেখেই তাদের এগিয়ে যেতে হবে।’

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। এজন্য ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ না খেলার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। এই ইস্যুতে বিলম্ব হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে খোলাসা করে বলতে রাজি হননি অ্যালার্ডিচ। তিনি বলেন, ‘যতক্ষণ না আমি সূচিটা দেখছি, ততক্ষন আমি অপেক্ষা করছি। আশা করি, খুব দ্রুতই কিছু একটা দেখতে পাবো। আমাদের ইভেন্ট দল বিভিন্ন দেশের ইভেন্ট আয়োজন করতে অভিজ্ঞ। নিয়ন্ত্রণের মধ্যে সবকিছু করা যাবে।’

অ্যালার্ডিচ আরও বলেন, ‘আমার মনে হয়, এমন মনোভাব নিয়েই আমাদের দল এগিয়ে যাচ্ছে। ইভেন্ট এগিয়ে জন্য কাজ করছে তারা।’

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত

বিশ্বকাপ সূচির অপেক্ষায় আছে আইসিসিও

আপডেট সময় ০৮:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩