ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

জামালপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি

জামালপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতিসহ সেবা প্রাপ্তিতে হয়রানি ও সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনগণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

৬ জুন দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন।

জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল ইসলাম।

গণশুনানির আগে দুদক দপ্তরে জমা পড়ে ১৬০টি অভিযোগ। এর মধ্যে ৬২টি অভিযোগের গণশুনানি করে দুদক। ২০টি সরকারি দপ্তরের নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে হুঁশিয়ারি, কারণ দর্শানোসহ প্রতিবেদন দাখিলের ১৫ কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন দুদক কমিশনার।

জামালপুর দুদকের উপপরিচালক তালেবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ পারভেজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

গণশুনানি অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান লিখনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

জামালপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি

আপডেট সময় ১০:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩