ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরে বেদখল জমি পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জমি পুনরুদ্ধারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের দিগপাইত পশ্চিমপাড়া গ্রামে বেদখল হওয়া জমি পুনরুদ্ধারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

৩ জুন দুপুরে দিগপাইত পশ্চিমপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। একই সঙ্গে জমি পুনরুদ্ধারে তারা স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি ওই গ্রামের মৃত পাগু কাজমের ছেলে মো. সিরাজুল ইসলাম সিরাজ জানান, দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় দিগপাইত মৌজার ৩১৩, ২৭৭, ২৭৮ ও ২৭৯ নং দাগে আমাদের বাপ-দাদাদের ২ একর ১৪ শতাংশ জমি রয়েছে। এই জমি আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলেও এলাকার কুচক্রীমহলের সহযোগিতায় একই গ্রামের চইরেবাড়ির মৃত আইজল মন্ডলের ছেলে মো. হবিবর রহমান হবি ও শাফিকুর রহমান শাফি, মৃত অস্কর মন্ডলের ছেলে নূরল হক ও বাবলু পক্ষরা বেদখলে নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ-বৈঠক হলেও তারা জমি ছেড়ে দেয়নি। উল্টো প্রতিনিয়ত আমাদের মৃত্যুর হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে তারা।

তিনি আরও বলেন, ওই জমির ওয়ারিশসূত্রে আমরা মালিক। ৮০ সনের বিআরএস রেকর্ডে কৌশলে তাদের নাম লিপিবদ্ধ করে ওই জমি জোরপূর্বক দখলে নেয়। এ নিয়ে আমরা একটি স্বত্ত্ব ঘোষণা, রেকর্ড কালেকশন ও বাটোয়ারা মামলা করেছি যেটি আদালতে চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সিরাজ, শহিদ, রশিদসহ তাদের স্ত্রী-সন্তানরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে বেদখল জমি পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩