ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

সাজানো নির্বাচনে যাবে না বিএনপি : ওয়ারেছ আলী মামুন

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, এই সরকারের সাজানো নির্বাচনে যাবে না বিএনপি। নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচনে অংশগ্রহণ করবেনা বিএনপি বলেও সাফ জানিয়ে দেন।

২ জুন সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলাদল জামালপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আরও বলেন, সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করছে। তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। হামলা, মামলা দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে দমিয়ে রাখা যাবেনা। তিনি কেন্দ্র ঘোষিত আন্দোলন-সংগ্রামকে সফল করতে সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানান।

দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা মহিলাদলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদা বেগম শ্যামার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোকছেদুর রহমান হারুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আইনজীবী দিলরুবা ইয়াসমিন, সহ-সভাপতি মাহমুদা নবাব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামীমা বেগম রুবি প্রমুখ।

আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সাজানো নির্বাচনে যাবে না বিএনপি : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৯:৩৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩