ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

মেলান্দহে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মেলান্দহে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মেলান্দহে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘তামাক নয় খাদ্য ফলান’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহ উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৩১ মে বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করে উপজেলা প্রশাসন।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার নেতৃত্বে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় তামাকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার সভাপতিত্বে বক্তব্য দেন- সাবেক মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, মির্জা আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান ভুট্টো, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক মহব্বত আলী ফকির, সাংবাদিক শাহ জামাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা বলেন, ধূমপান থেকে সকলকে বিরত থাকতে হবে। সেই সাথে ধূমপানবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়াও ধূমপান থেকে বিরত থাকার কৌশল এবং এর সুফল-কুফলের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

মেলান্দহে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩