ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জেলা দুপ্রকের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক লিখন নির্বাচিত

সভাপতি জাহাঙ্গীর সেলিম ও সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান লিখন

বিশেষ প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর সেলিমকে সভাপতি এবং মুখলেছুর রহমান লিখনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

৩১ মে সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় দুদকের তিনজন সহকারী পরিচালক যথাক্রমে মো. রুহুল আমিন, অনিক বড়ুয়া বাবু ও মো. জাহেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য হলেন- সহ-সভাপতি আইনজীবী শামীম আরা, সাযযাদ আনসারী; সদস্য যথাক্রমে- শামীমা খান, মনোয়ারা খানম, মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, আশরাফুজ্জামান স্বাধীন, আরজু মিয়া, সানোয়ারুল ইসলাম, অনামিকা সাইয়েদ ও দিলশাদ বেগম শর্মী।

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা। ছবি: বাংলারচিঠিডটকম

দুদকের কাছে তালিকা উপস্থাপনের পর তা অনুমোদন হলে কমিটি নতুন আঙ্গিকে কাজ শুরু করবে। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে নবনির্বাচিত কমিটি নবউদ্যোমে কাজ করার অঙ্গীকার করে।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে টিআইবির এরিয়া ম্যানেজার আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ ৭৩ বছর বয়স হয়ে যাওয়ার কারণে দুদকের নীতিমালা অনুযায়ী দুপ্রকের সদস্য হিসেবে কেউ থাকতে পারবে না। এ শর্ত অনুযায়ী জেলা দুপ্রকের সদস্যপদ বাতিল হয়ে যায় সাবেক সভাপতি অধ্যাপক মাসুম আলম খানের।

এর আগে আগামী ৬ জুন জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য গণশুনাণী কার্যক্রম সফল করতে আলোচনা করা হয়। এতে অনুষ্ঠানে ব্যাপক লোকসমাগমের পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে অধিকসংখ্যক অভিযোগ সংগ্রহের আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জেলা দুপ্রকের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক লিখন নির্বাচিত

আপডেট সময় ১১:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩